সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

হাসপাতালে কুশল মেন্ডিস

অনলাইন ডেস্ক :

ঘটনাটি বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের। প্রথম ইনিংসের ২৩ তম ওভারে বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। সঙ্গে সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় থাকে। বর্তমানে হাসপাতালেই পর্যবেক্ষণে আছেন লঙ্কান এই ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। ইনিংসের ২৩তম ওভারের প্রথম বল করেন কাসুন রাজিথা। স্ট্রাইকে থাকা মুশফিক বল ছাড়লে তা সোজা চলে যায় উইকেটরক্ষক নিরোশান দিকবেলার হাতে। তার হাত ঘুরে বল চলে যায় সেকেন্ড স্লিপে দাঁড়ানো কুশলের হাতে। কিন্তু বলটি ধরেই কিছুটা পিছিয়ে যান তিনি। এরপর বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর সতীর্থদের সহায়তায় ড্রেসিংরুমের দিকে হেঁটে যান লঙ্কান ব্যাটার। তার পর ড্রেসিংরুম থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেন্ডিসকে।