সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঢাকা টেস্ট: দ্বিতীয় দিন শেষে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
সফরকারীরা ৪৬ ওভারে দুই উইকেটে ১৪৩ রানে ব্যাট করছে। দিমুথ করুনারত্নে ৭০ রানে এবং নাইটওয়াচম্যান কাসুন রাজিথা শূন্য রানে অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ওপেনার ওশাদা ফার্নান্দো ও করুনারত্নের অর্ধশতকে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। ইবাদত হোসেনের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক ক্যাচ ওশাদা ফিরে যান। এছাড়া কুসল মেন্ডিসকে ১১ রানে আউট করেন সাকিব আল হাসান।
এর আগে ২৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়কর শুরুর পর মুশফিকুর রহিম ও লিটন দাসের শতকে মাঝারি ধরনের এই স্কোর করতে সমর্থ হয় বাংলাদেশ।
মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনের অষ্টম ওভারে কাসুন রাজিথার বলে ১৪১ রান করে মাঠ ছাড়েন লিটন।
লিটনের আউটের পর তাইজুল ইসলাম ৩৭ বল খেলেন। কিন্তু বাকি দুজন- খালেদ আহমেদ ও ইবাদত হোসেন- অপরাজিত মুশফিককে সঙ্গ দিতে ব্যর্থ হন।
শ্রীলঙ্কার হয়ে রাজিথা পাঁচ উইকেট এবং অসিথা ফার্নান্দো নিয়েছেন চার উইকেট।

—ইউএনবি