সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পবিত্র হজ ১৯ জুলাই

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

১৪৪২ হিজরির ৯ জিলহজ মোতাবেক আগামী ১৯ জুলাই আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমেই হজ পালন করবে মুসলিম উম্মাহ। হাদিসের ভাষায়- আল-হাজ্জু আরাফাহ অর্থাৎ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াই হজ। মহামারি করোনার কারণে যথাযথ স্বাস্থ্য নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সংখ্যক ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমান এ বছর হজে অংশগ্রহণ করবেন। সৌদি আরবে গত শুক্রবার ছিল ২৯ জিলকদ। এ দিন দেশটির কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ১০ জুলাই জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে আগামী ১১ জুলাই (সৌদিতে) জিলহজ মাস গণনা শুরু হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের তথ্য মতে, ১১ জুলাই (রোববার) জিলহজ মাস গণনা শুরু হবে; ১৯ জুলাই ঐতিহাসিক আরাফাতের ময়দানে হাজিদের উপস্থিত হওয়ার মাধ্যমে অনুষ্ঠিত হবে পবিত্র হজ এবং ২০ জুলাই থেকে শুরু হবে পবিত্র কুরবানি। এর আগেই সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব মুসলিমকে (৯ জুলাই মোতাবেক ২৯ জিলকদ) এ মর্মে চাঁদ দেখার আহ্বান জানান যে, কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে যেন দেশটির নিকটস্থ আদালতে জানিয়ে দেন। এদিকে সৌদি আরবের সব গণমাধ্যম সূত্রে জানা যায়, সৌদি আরবের রিয়াদে জিলহজের চাঁদ দেখার জন্য কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি সুপ্রিমকোর্টের পক্ষ থেকে চাঁদ দেখার জন্য গঠিত কমিটি সৌদি আরবের কোথাও চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদ দেখা কমিটি ১১ জুলাই সৌদিতে জিলহজের প্রথম তারিখ ঘোষণা করেন। সে অনুযায়ী হজের গুরুত্বপূর্ণ রোকন উকুফে আরাফা আরাফা তথা এবারের হজ ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানান। দেশটিতে ২০ জুলাই কুরবানির ঈদ উদযাপন করা হবে। উল্লেখ্য, সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ আরো বেশ কিছু দেশে ২০ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে।