সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বেনাপোলে যাত্রীর পাকস্থলী থেকে স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২

ভারতে পাচারের সময় এক যুবকের পাকস্থলী থেকে ৪০০.৬৬ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এসএসআই সদস্যরা। এসময় সহযোগিসহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফাহাদুজজামান (২৩) শরিয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নূরুজজামানের ছেলে এবং তার সহোযোগি একই এলাকার কাসেম খানের ছেলে নানটু।

বেনাপোল কাস্টমসের যুগ্ম- কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা এক সহোযোগিসহ ফাহাদুজজামানকে গ্রেপ্তার করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে পাকস্থলী থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি