সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ব্যালন ডি’অর জিতবে বেনজেমা: মেসি

অনলাইন ডেস্ক :

গত বছর রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা থেকে গত মৌসুমে পিএসজিতে যোগ দিয়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই আগামী ব্যালন ডি’অর আয়োজনে অষ্টমবার তার বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। মেসি নিজেও একই কথা মনে করছেন। তার দৃঢ় বিশ্বাস এবারের ব্যালন ডি’অর জিতবেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলকে হারিয়ে বেনজেমার দল শিরোপা জিতেছিল। ১৪তম ট্রফি জয়ের পর এই ফরাসি ফরোয়ার্ডকেই ব্যালন ডি’অর জয়ে এগিয়ে রাখছেন অনেকে। সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি বলেই দিয়েছেন, ‘ভোটাভুটি বন্ধ করুন, এবার বেনজেমাই জিতছে ব্যালন ডি’অর।’ মেসির মুখ দিয়ে এবার অঁরির কথাই যেন ধ্বনিত হলো, ‘আমি মনে করি, কোনো সন্দেহ নেই যে বেনজেমাই ব্যালন ডি’অর জিতবে। এটা খুবই পরিষ্কার যে বেনজেমার চমৎকার একটি বছর ছিল এবং শেষ করলো চ্যাম্পিয়নস লিগ জিতে, শেষ ষোলো থেকে প্রত্যেক ম্যাচে সে দলের কা-ারির ভূমিকা পালন করেচ্ছে। আমি মনে করি এই বছর ওর ছিল, কোনো সন্দেহ নেই।’ বেনজেমা চ্যাম্পিয়নস লিগে করেছেন ১৫ গোল। পিএসজি, চেলসি, ম্যানসিটির বিপক্ষে নকআউটে করেছেন জয়সূচক গোল। এ ছাড়া লা লিগায় ২৭ গোল ও ১২টি অ্যাসিস্ট রয়েছে তার।