সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিশ্বকাপের পর অবসরে যাবেন ডি মারিয়া

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, ‘এবারের বিশ্বকাপের পর আমার সময় শেষ হয়ে যাবে। বর্তমানে অনেক তরুন রয়েছেন যাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা রয়েছে। তারা অনেক ভাল খেলছে। এখন তাদের সময় নিজেদের যোগ্যতা প্রমানের।’ ৩৪ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার জার্সি গায়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেছেন। গত জুলাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে কোপা আমেরিকা শিরোপা জয়ী দলের জয়সূচক গোলটি করেছিলেন ডি মারিয়া। ২৮ বছরের ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ শিরোপা। এবারের গ্রীষ্মে ডি মারিয়া পিএসজি ছেড়ে যাচ্ছেন। আগামী মৌসুমে কোন ক্লাবে যাচ্ছেন সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। কিন্তু তিনি জানিয়েছেন এই বয়সেও আন্তর্জাতিক দলে জায়গা ধরে রাখা কিছুটা হলেও স্বার্থপরতার সামিল। তার কাছে মনে হয় এই মুহূর্তে যা অর্জিত হয়েছে তা যথেষ্ট।