সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শাহ আমানতে যাত্রী আটক, ৩৪ স্বর্ণের বার জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ওই যাত্রীকে আটকের সময় তার কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আটক ওই যাত্রীর নাম সাইফুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বলে জানা গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দার উপ কমিশনার একেএম সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদে তথ্য ছিল সারজা থেকে আসা চট্টগ্রামের লোহাগাড়ার সাইফুল ইসলাম নামের এক যাত্রী অবৈধ পণ্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিক্তিতে সকাল সাড়ে ৭টায় বিমানটি অবতরণের পরই গোয়েন্দা সংস্থার লোকজন বিমানে উঠে তল্লাশি অভিযান শুরু করে এবং সাইফুলের শরীর তল্লাশি করে কালো স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করে এবং তাকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

—-ইউএনবি