সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝরল ৬ প্রাণ

রাজবাড়ীর কালুখালিতে ট্রাক, থ্রি-হুইলার ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী।

ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকারের যাত্রী সঞ্জু সরকার বলেন, তিনি ব্যক্তিগত গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে ফিরছিলেন। দুর্ঘটনাকবলিত কালুখালী এলাকায় তারা ইজিবাইকের পেছনে ছিলেন। বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক আসে। ইজিবাইক ট্রাকটিকে সাইড দিলে ট্রাকটি ইজিবাইককে সামনে সজোড়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। এ সময় তাদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করে। ট্রাকটি ডান দিকে চলে আসায় তাদের ব্যক্তিগত গাড়ির সামনের কিছুটা অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। হাসপাতালে নেয়ার পর পথে আরও তিনজন মারা যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

—ইউএনবি