সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দুঃসময়ে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে চরম দুঃসময় কাটাচ্ছে শ্রীলঙ্কা। এর মাঝে অবশ্য ক্রিকেট থেমে নেই। সদ্যই বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। এবার নিজেদের মাটিতে তারা মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার মাটিতে পা রেখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এই সফরের আগে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড করোনায় আক্রান্ত হওয়ায় কলম্বোয় আগামী ৭ জুন হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো। বিমানবন্দরে অজি দলের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে তাদের অভিবাদন জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এএলসি)। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ১৪ জুন থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপ ২৯ জুন থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই থেকে।