সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

যেতে হবে আরো অনেক দূর: মার্তিনেজ

অনলাইন ডেস্ক :

দুর্দান্ত সময় পার করছে আর্জেন্টিনা। টানা ৩২ ম্যাচ অপরাজিত, ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকার মধ্য দিয়ে আন্তর্জাতিক শিরোপা জয়, ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জয়; সব যেন স্বপ্নের মতো কাটছে লাতিন অঞ্চলের দলটির। তবে বিশ্বকাপের আগে নিজেদের আরো শাণিত করতে চায় আর্জেন্টিনা। এখানেই না থেমে আরো অনেক দূর যাওয়ার বাকি আছে, বলছেন দলটির ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আন্তর্মহাদেশীয় লড়াইয়ে ইতালিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির বাড়ানো পাসে দলের প্রথম গোলটি করেছিলেন মার্তিনেজ। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। আরো দুই গোল করে ম্যাচ জিতে নেয় স্কোলানির দল। যে দলটা একটা সময় মাঠে ধুঁকছিল। মাঠে ছিল ছন্দহীন, সেই তারাই কিনা অপরাজিত টানা ৩২ ম্যাচ। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর আর একটি ম্যাচেও হারেনি আর্জেন্টিনা। তবে এখনই কাজ শেষ মনে করছেন না মার্তিনেজ। এ বছরের নভেম্বরে কাতারে হবে ফিফা বিশ্বকাপ। সেখানেই চোখ আর্জেন্টিনার। বিশ্বকাপের আগে নিজেদের আরো গুছিয়ে নেওয়ার কথা বললেন এই ফরোয়ার্ড, ‘আমাদের আরো অনেক দূর যেতে হবে। এখনো অনেক কাজ বাকি। যেভাবে সব কিছু এগোচ্ছে, আমরা যেভাবে খেলছি এবং দলটা যেভাবে গুছিয়ে উঠেছে তাতে আমরা খুবই খুশি। তবে বিশ্বকাপের আগে এখনো বেশ কয়েক মাস বাকি আছে এবং আমরা জানি, কিছুকিছু ব্যাপার আমাদের আরো ঠিকঠাক করতে হবে। ‘