সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চাপের মধ্যে ডলারের একক রেট প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

প্রতীকী ছবি

চাহিদা ও সরবরাহ বিবেচনায় ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঠেকাতে ব্যাংকগুলোর জন্য ডলারের একক রেট বেঁধে দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।

গত রবিবার এক ডলারের একক বিনিময় হার ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া এবং রপ্তানিকারকরা বিল নবায়ন না করায় বৃহস্পতিবার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসী আয় (রেমিটেন্স) এবং আমদানি বিল প্রতিযোগিতামূলক বাজার মূল্যে বিনিময় করা হবে। এছাড়া ডলারের বাজার মূল্যে রপ্তানি আয় নগদ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘বৃহস্পতিবার থেকে বাজারের চাহিদার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে ডলারের মূল্য নির্ধারণের অনুমতি দিয়েছে।’

কেন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ব্যাংকগুলো বলেছে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তারা ডলারের রেট ঠিক মনে করছেন না। তাই প্রতিযোগিতামূলক বাজারের ওপর নির্ভর করে ব্যাংকগুলো ডলারের রেট নির্ধারণ করবে।’

একই সঙ্গে মানি এক্সচেঞ্জ হাউসগুলো যাতে অস্বাভাবিক মাত্রায় ডলারের দাম বাড়াতে না পারে সেদিকে নজর রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

—ইউএনবি