সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

প্রেমিককে বিয়ে করতে সাঁতরে ভারত যাওয়া তরুণী কলকাতায় আটক

প্রেমিককে বিয়ে করতে সাঁতরে সীমান্ত পার হওয়া বাংলাদেশি তরুণী কৃষ্ণা মন্ডলকে জেলে পাঠিয়েছে কলকাতা পুলিশ।

সম্প্রতি ফেসবুকে কৃষ্ণা মন্ডল ও ভারতীয় যুবক অভীকের পরিচয়। পরে প্রেম থেকে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন দুজন।

তবে অভীকের পাসপোর্ট না থাকায় কৃষ্ণা এক ঘণ্টারও বেশি সময় ধরে মাল্টা নদী সাঁতরে সুন্দরবনের পথে ভারতে পৌঁছান।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাইখালি গ্রামে তার জন্য অপেক্ষা করা অভিক তাকে নিয়ে কলকাতায় যায় এবং সেখানের একটি মন্দিরে বিয়ে করেন।

খবরটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য কৃষ্ণাকে হেফাজতে নেয়।

একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে বলেছেন, আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠিয়েছে এবং আমরা শিগগিরই বাংলাদেশ হাইকমিশনকে আটকের বিষয়ে অবহিত করব।

—ইউএনবি