সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে তামিম, সিডন্স

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং ব্যাটিং কোচ জেমি সিডন্স সোমবার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

তামিম-সিডন্স ছাড়া এই দলে আরও আছেন মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলি রাব্বি এবং ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমেট।

সফরে দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

১৬ জুন সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরুর কথা রয়েছে।

টেস্ট সিরিজটি ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ৷

স্পিনার তাইজুল ইসলাম এবং পেসার মুস্তাফিজুর রহমান বুধবার (৮ জুন) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এছাড়া রবিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ১০ জুন দলের সঙ্গে যোগ দেবেন।

এর আগে শুক্রবার প্রথম ব্যাচে মুমিনুল হক, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ ঢাকা ছেড়েছেন।

ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দেবেন এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটও কেপটাউন থেকে দলের সঙ্গে যোগ দেবেন।

—ইউএনবি