সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

৩ হাজার ২০০ কোটি টাকার নতুন ৫ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধি-নিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় তিন হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ জুলাই) নতুন এ পাঁচটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পাঁচটি প্রণোদনা প্যাকেজের মধ্যে রয়েছে-
প্যাকেজ-১: ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, দুই লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং এক হাজার ৬০৩ জন নৌ-পরিবহন শ্রমিকের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন উপকারভোগীকে ৪৫০ কোটি টাকা আর্থিক সহায়তা।
প্যাকেজ-২: শহর এলাকায় নিম্ন আয়ের জনসাধারণকে সহায়তার লক্ষ্যে আগামী ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪ দিন সারা দেশের ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করবে সরকার। এজন্য ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ।
প্যাকেজ-৩: ‘৩৩৩’ ফোন নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ।
প্যাকেজ-৪: গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পি কে এস এফ- এর মাধ্যমে চার শতাংশ সুদে ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে তিন হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
প্যাকেজ-৫: পর্যটন খাতের হোটেল/মোটেল/থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে চার শতাংশ সুদে ডড়ৎশরহম ঈধঢ়রঃধষ ঋণ সহায়তা দিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।