সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জেলায় ১০৬ জনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ১৬ জেলায় ১০৬ জনের মৃত্যু হয়েছে।

গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন করে, নওগাঁর দু’জন এবং কুষ্টিয়া ও যশোরের একজন করে মারা গেছেন। এদের ৭ জনের করোনা পজেটিভ ছিলো বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে প্রাণ গেছে ১৯ জনের। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এরমধ্যে বরিশালের ৬, ঝালকাঠির ৪, পটুয়াখালীর ২ এবং বরগুনার একজন। বরিশাল মেডিক্যালে মৃত্যু হওয়া ১৯ জনের মধ্যে ৯ জন করোনা পজেটিভ ছিলো।