সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

২ মাসেই ছাঁটাই মিশর কোচ

অনলাইন ডেস্ক :

মিশরের কোচ হিসেবে দায়িত্ব পেয়ে দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য সময়ও পেলেন না এহাব গালাল। দুই মাস ও তিন ম্যাচ পরই তাকে সরিয়ে দিল মিশর ফুটবল কর্তৃপক্ষ। দলটি কাতার বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ হলে দায় মাথায় নিয়ে সরে দাঁড়ান মিশরের ওই সময়ের কোচ কার্লোস কুইরোজ। তারই উত্তরসূরি হিসেবে গত এপ্রিলে নিয়োগ পেয়েছিলেন গালাল। কিন্তু তিনি সাবেক হয়ে গেলেন দ্রুতই। ৫৪ বছর বয়সী সাবেক ফুটবলারের কোচিংয়ে শুরুটা অবশ্য ভালোই করেছিল মিশর; আফ্রিকান নেশন্স কাপের বাছাইয়ে গিনিকে ১-০ গোলে হারিয়েছিল তারা। বাছাইয়ের পরের ম্যাচেই অবশ্য ইথিওপিয়ার বিপক্ষে হেরে বসে ২-০ গোলে। আর সবশেষ গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দল ৪-১ গোলে হেরে যাওয়ার পরই গালালের ওপর আস্থা হারিয়ে ফেলে কর্তৃপক্ষ। দলকে কক্ষপথে ফেরানোর লক্ষ্যে এবার বিদেশি কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।