সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

তাপদাহে ক্যান্সাসে হাজারো গবাদি পশুর মৃত্যু

অনলাইন ডেস্ক :

সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান তাপমাত্রা, উচ্চ আর্দ্রতার কারণে দক্ষিণ-পশ্চিম ক্যান্সাসের ফিডলটগুলোতে হাজার হাজার গবাদি পশু মারা গেছে বলে জানিয়েছেন অঞ্চলটির শিল্প কর্মকর্তারা।

বৃহস্পতিবার পর্যন্ত ক্যান্সাস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট চূড়ান্ত সংখ্যা জানাতে না পারলেও অন্তত ২০০০ প্রাণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এজেন্সির মুখপাত্র ম্যাট লারা বলেছেন, এই সপ্তাহের তাপপ্রবাহ থেকে আরও বেশি ফিডলট ক্ষতির রিপোর্ট করা হয়েছে ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটির গবাদি পশু চিকিৎসক এ.জে. টারপফ বলেছেন, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা বৃদ্ধি ইত্যাদি কারণে এমনটা হচ্ছে।

ক্যান্সাস লাইভস্টক অ্যাসোসিয়েশনের মুখপাত্র স্কারলেট হ্যাগিন্স বলেছেন, গত সপ্তাহে তাপমাত্রা ৭০ ও ৮০ থাকলেও এ শনিবার তারা ১০০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করেছেন। যা গবাদি পশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়েছে।

হ্যাগিন্স বলেন, বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে, প্রতিটি গবাদি পশুর মূল্য প্রায় দুই হাজার মার্কিন ডলার। ক্ষতির সম্মুখীন অনেককেই ফেডারেল দুর্যোগ প্রোগ্রাম সাহায্য করবে।