সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ডিভোর্স চেয়ে বিয়ের কথা ফাসঁ করলেন লভলিনা

অনলাইন ডেস্ক :

তিনি যে বিয়ে করেছেন, সেটাই কেউ জানত না। পুরোটাই গোপন ছিল। হঠাৎ করে বিয়েবিচ্ছেদের মামলা করায় জানা গেল, ভারতের হয়ে অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই বিয়ে করেছেন। তার স্বামী নবনীত গোস্বামীও কখনো বিয়ের কথা ফাঁস করেননি। এবার গুয়াহাটির কামরূপের আদালতে মামলা দায়ের করেছেন লভলিনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক বছর সম্পর্কের পর ২০১৮ সালে প্রেমিক নবনীত গোস্বামীকে বিয়ে করেন আসাম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট লভলিনা। ঠিক কী কারণে স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, সেটা জানাননি ২৪ বছরের বক্সার। আসামের প্রথম নারী হিসেবে অলিম্পিক পদক জিতেছিলেন লভলিনা। তার বিয়ের কথা অবশ্য আগে জানা যায়নি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অলিম্পিকের সাফল্যের পর থেকে কোনো কারণে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয় লভলিনার। দাম্পত্য সম্পর্কের সমস্যা প্রভাব ফেলছিল তার পারফরম্যান্সেও। যে কারণে এই বিচ্ছেদ হতে যাচ্ছে। উল্লেখ্য, আসামের ষষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে অর্জুন পুরস্কার পান লভলিনা। কেন্দ্রীয় সরকার তাকে মেজর ধ্যানচাঁদ খেল রতœ পুরস্কারেও ভূষিত করেছে।