সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙলো ভারত

অনলাইন ডেস্ক :

দুই টি-টোয়েন্টি জিতে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরের দুই ম্যাচ জিতেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ঋষভ পান্তের ভারত। শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। তাতে ঘরের মাঠে সর্বাধিক টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে ভারত। ড্র আর সিরিজ জয় মিলিয়ে ৯টি! ভারতের আগে এই রেকর্ডের মালিক ছিল অস্ট্রেলিয়া। তারা ঘরের মাঠে ৮টি সিরিজে হারেনি। অর্থাৎ এই সিরিজগুলোয় তারা ড্রয়ের পাশাপাশি জয়ের নজির রাখায় অপরাজিত ছিল। অস্ট্রেলিয়ার এই রেকর্ডের সময়কাল ছিল ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত। ভারতের অপ্রতিরোধ্য এই ফর্মের সূচনা ২০১৯ সাল থেকে। সেবার এই প্রোটিয়াদের বিপক্ষে ১-১ ড্র করেই যার সূচনা। তার পর জিতেছে টানা সাতটি সিরিজ। ২০২০ সালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে ছাড়াও শ্রীলঙ্কাকে হারিয়েছে ২-০ তে। তার পরের বছর ভারত ইংল্যান্ডকে ৩-২ ও নিউজিল্যান্ডকে ৩-০ তে হারিয়েছিল। আইপিএলের আগে আবারও ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতে তারা। দুটিই ছিল ৩-০ ব্যবধানে। ভারত ২০১৬-১৮ মৌসুমেও ঘরের মাঠে টানা ৬টি সিরিজ জয়ের নজির রেখেছিল। সেই ধারায় ছেদ ঘটায় অস্ট্রেলিয়া। ২০১৯ ফেব্রুয়ারিতে অজিরা ভারতকে হারিয়ে দেয় ২-০ তে।