সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দুর্ঘটনার কবলে রোনালদোর মিলিয়ন ডলারের গাড়ি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন মডেলের দামি গাড়ি বা সুপার কার ব্যবহারের জন্য বেশ খ্যাতি রয়েছে ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার ব্যক্তিগত গ্যারেজে রয়েছে এমন অনেকগুলো গাড়ি। এর মধ্যে একটি বুগাত্তি ভেরন, মূল্য ২.১ মিলিয়ন মার্কিন ডলার। গাড়িটির এক্সিডেন্ট হয়েছে। ল্যাটিন টাইমসের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার স্পেনের শহর মেজরকাতে এটির বড় ধরনের এক্সিডেন্ট হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ি চালাচ্ছিলেন রোনালদোর এক কর্মচারী। তিনি সুস্থ আছেন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি আবাসিক এড়িয়ার দেয়ালে গিয়ে আঘাত হানে। শহরটিতে এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্থানীয় ট্রাফিক পুলিশ ঘটনার তদন্ত করছে।