সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নেপালকে হারিয়ে এগিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধু রাগবি সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে বাংলাদেশ। সেভেন-এ সাইডের খেলাতে নেপালকে ২০-০ পয়েন্ট হারিয়েছে স্বাগতিকরা। মঙ্গলবার সকালে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা শুরু থেকে ম্যাচের লাগাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অধিনায়ক নাদিম সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেন। এ ছাড়া আনোয়ারুজ্জামন ও সোহেল আহমেদ ৫ পয়েন্ট পেয়েছেন। বিকালে একই স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশ-নেপাল সিরিজের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়ান রাগবির সভাপতি কায়েস আব্দুল্লাহ আল ধালাইসহ অন্যরা।