সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দলীয় ইভেন্টে রোমান-দিয়াদের বিদায়

অনলাইন ডেস্ক :

একক ইভেন্টে পরের রাউন্ড নিশ্চিত হলেও প্যারিসে বিশ্বকাপ আর্চারি স্টেজ- থ্রিতে দলীয় ইভেন্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ছেলে-মেয়ে দলীয় উভয় ইভেন্ট থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ছেলেদের এলিমিনেশন রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের তিন তীরন্দাজ। দক্ষিণ আফ্রিকার উইন রাউক্সকে ৬-০ সেটে হারিয়েছেন রোমান সানা। সাগর ইসলাম ৬-৪ সেটে হারিয়েছেন পুয়ের্তো রিকোর আদ্রিয়ান মুনোজকে। স্লোভেনিয়ার লুকা আর্নেজের বিপক্ষে ৬-৪ সেটে জিতেছেন হাকিম আহমেদ রুবেল। সুইডেনের কাজ জোবার্গের কাছে ৪-৬ সেটে হেরেছেন বাংলাদেশের আরেক তীরন্দাজ আবদুর রহমান আলিফ। ছেলেদের দলীয় ইভেন্টে প্রথম পর্ব পেরোলেও রোমানরা বাদ পরে গেছেন পরের ম্যাচেই। গ্রেট ব্রিটেনের বিপক্ষে ৬-০ সেটে বাংলাদেশ একই ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। মেয়েদের প্রথম ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিয়া সিদ্দিকীরা ৬-২ সেটে হেরেছেন চাইনিজ তাইপের কাছে।