সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

লকডাউন শিথিলের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। যার প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে।

এতে করে পৌলি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে এ যানজটের শুরু হয়েছে। গাড়ি চলাচলেও ধীরগতি রয়েছে। এতে করে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উত্তরাঞ্চলগামী যাত্রী বাস ও ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপও রয়েছে।