সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আবারও তাপপ্রবাহের পূর্বাভাস যুক্তরাষ্ট্র ও কানাডায়

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও কানাডার অন্তত ১১ টি অঙ্গরাজ্যে সক্রিয় সত্তরটির বেশি দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এরই মধ্যে শনিবার থেকে দেশগুলোতে নতুন করে শুরু হতে যাচ্ছে তাপপ্রবাহ। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

গেল পাঁচ সপ্তাহে দেশগুলোতে এটি চতুর্থ তাপপ্রবাহের ঘটনা। এর ফলে অঞ্চলগুলোতে নতুন করে তীব্র খড়া ও দাবানল ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আসছে সপ্তাহে তাপমাত্রা আগের সব রেকর্ড ভাঙতে পারে।

নয় দিন ধরে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে দাবানলে পুড়ে গেছে নিউ ইয়র্কের আয়তনের চেয়ে বিশালাকার এলাকা। তবে এখনো তা কমে আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। পুড়ে যাওয়ার শঙ্কায় রয়েছে অঞ্চলটির অন্তত ২ হাজারের বেশি বাড়িঘর। এদিকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফিনল্যান্ড ও রাশিয়াও।