সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

উইম্বলডনকে কাজে লাগাচ্ছেন পোলিশ খেলোয়াড়

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের মানুষের পাশে দাঁড়াতে টেনিসকে কাজে লাগাচ্ছেন হুবার্ট হুরকাজ। নিজ দেশ পোল্যান্ডের মতো ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের বিরোধী তিনি। তাই উইম্বলডনে শক্তিশালী প্রতিটি সার্ভকে অনুদান উত্তোলনের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। হুরকাজ ঘোষণা দিয়েছেন, উইম্বলডনে তিনি যতগুলো এস মারবেন। প্রতিটির জন্য একশ ইউরো দান করবেন ইউক্রেনকে। যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৮০৬ টাকার মতো। ঘাসের কোর্টের জন্য হুরকাজের সার্ভ ভীষণ কার্যকরী। এই বছরে এটিপির সর্বাধিক এস সার্ভের তালিকাতেও তিনি তৃতীয়। ৩৯টি ম্যাচে ৪৫২টি! অর্থাৎ গড়ে এস সার্ভ করেছেন ১১টির বেশি। তার মধ্যে ৭০টি এসেছে শেষ ৬ ম্যাচে ঘাসের কোর্টে। টুর্নামেন্টে এসেছেন হ্যালের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে টুইটারে তিনি ঘোষণা দিয়েছেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে, টুর্নামেন্টে প্রতিটি এসের জন্য আমি ১০০ ইউরো ইউক্রেনের মানুষের সহায়তায় দান করবো। আশা করছি আমার সার্ভগুলো কাজে আসবে।’ হুরকাজ তার লড়াই শুরু করবেন সোমবার। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনা। রাশিয়ার আগ্রাসনের কারণে এই উইম্বলডনেও নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের।