সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

টেস্টে ক্যারিবীয়দের কাছে ১০ উইকেটে হার বাংলাদেশের

সেন্ট লুসিয়ায় বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা জানতাম এটা একটা কঠিন সিরিজ হতে চলেছে। এই সিরিজ থেকে অনেক ইতিবাচক কিছু নেয়ার আছে। আমাদের এখন চিন্তা করার এবং টেস্টে ভালো করার চেষ্টা করার সময় আছে। টেস্টে সফরকারীরা খুব কমই ভালো করতে পারে। আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে।’

সাকিব আরও বলেন, টেস্টে ভালো পারফরম্যান্স করতে দলের আরও সময় দরকার।

বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন যেটা কিনা এই সিরিজে বাংলাদেশ দলের অন্যতম প্রাপ্তি বলা চলে।

—ইউএনবি