সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য বৃহস্পতিবার সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিদায়ী গভর্নর ফজলে কবির ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়ার লক্ষ্যে নীতিমালায় সতর্ক অবস্থান নিয়েছেন।

জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের নীতিমালা ঘোষণা করা হয়।

মুদ্রানীতিতে ২০২২-২৩ অর্থবছরের বেসরকারি খাতে ঋণ প্রবাহে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৩ দশমিক ৬ শতাংশ ও ২০২৩ সালের জুনে ১৪ দশমিক ১ শতাংশ ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার হিসেবে পরিচিত রেপোর সুদ হার ৫ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে।

—ইউএনবি