সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সিএমপির নতুন কমিশনার হলেন কৃঞ্চপদ রায়

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃঞ্চপদ রায়। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনজয় কুমার দাশ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

আদেশে সিএমপির বর্তমান কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে বদলী করা হয়েছে। তিনি ২০২০ সালের ৩১ আগস্ট সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপন অনুসারে, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক নুরে আলম মিনাকে (চট্টগ্রাম জেলার সাবেক এসপি) রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য একই পদে ময়মনসিংহ রেঞ্জে বদলি হয়েছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি হয়েছেন রংপুর রেঞ্জে।

—ইউএনবি