সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

তৃতীয় রাউন্ডে নাদাল

অনলাইন ডেস্ক :

উইম্বলডনে প্রত্যাবর্তনটা স্বাচ্ছন্দ্যে হচ্ছে না রাফায়েল নাদালের। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও জয় পেতে ঘাম ঝরেছে রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ এই টেনিস তারকাকে। দ্বিতীয় রাউন্ডে লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে ৩-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে নাদাল। প্রথম দুই সেট ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে নেন রাফায়েল নাদাল। কিন্তু তৃতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বেরাঙ্কিস। নাদালের বিপক্ষে এই সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। অবশ্য চতুর্থ সেটে গিয়ে আর পেরে উঠেনি বেরাঙ্কিস। ৬-৩ ব্যবধানে এই সেট জিতে তৃতীয় রাউন্ডে পা দেন দ্বিতীয় বাছাই নাদাল। তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ইতালির ২৭তম বাছাই লরেঞ্জো সোনেগো। পায়ের চোটে এবারের আসরে নাদালের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। চোট নিয়েই তিনি খেলেছেন এবারের ফরাসি ওপেনে। সেখানে প্রতিটি ম্যাচ খেলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। তবু শিরোপা হাত ছাড়া হয়নি নাদালের। রেকর্ড ১৪তম বার জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।