সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন এক ম্যাচ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

গত মৌসুমের এক ঘটনায় শাস্তি পেলেন রিশার্লিসন। এভারটন ছেড়ে টটেনহ্যাম হটস্পারে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার খেলতে পারবেন না নতুন মৌসুমের প্রথম ম্যাচে। গত মৌসুমের শেষ দিকে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে গোল করার পর ফ্লেয়ার ছুঁড়ে মারেন রিশার্লিসন। ওই ঘটনায় ২৫ বছর বয়সী তারকাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সেই সঙ্গে ২৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। এক বিবৃতিতে মঙ্গলবার রিশার্লিসনকে শাস্তি দেওয়ার কথা নিশ্চিত করে এফএ। মে মাসে গুডিসন পার্কে হওয়া ম্যাচটি লিগ টেবিলে সেরা চারের লড়াইয়ে এগিয়ে থাকতে চেলসির জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে অবনমন এড়াতে এভারটনের সামনেও জয়ের বিকল্প ছিল না। রিশার্লিসনের একমাত্র গোলে ১-০ তে জেতে এভারটন। ওই ম্যাচের ৪৬তম মিনিটে গোলের পর মাঠে পড়ে থাকা ফ্লেয়ার গ্যালারির দিকে ছুঁড়ে মেরে বিতর্কের জন্ম দেন ব্রাজিলিয়ান তারকা। এফএ জানিয়েছে, এমন আচরণ করা ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন রিশার্লিসন।