সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

শাস্তির মুখে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে দলের সবাইকে জরিমানা করা হয়েছে। ডমিনিকায় সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি টাইগাররা। তাই পেতে হচ্ছে শাস্তি। বুধবার বিষয়টি জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে জানায়, ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছিল বাংলাদেশ। এজন্য দলটির সবার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। বাংলাদেশ অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ অভিযোগের বিষয়টি স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের জয়ের লক্ষ্যে নেমে ৬ উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে বৃহস্পতিবার।