সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বেয়ারস্টো

অনলাইন ডেস্ক :

আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জুন মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো। স্বদেশি জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে পেছনে ফেলে জুনের সেরা খেলোয়াড় হন বেয়ারস্টো। গেল মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ৩টি টেস্ট খেলেন বেয়ারস্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের ছয় ইনিংসে ৩৯৪ রান করেন তিনি। এরমধ্যে ১৩৬, ১৬২ ও অপরাজিত ৭১ রানের ইনিংসও ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩৯৬ রান করেন রুট। ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি ছিল রুটের ব্যাটে। ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ হলেও ব্যাট হাতে ফর্মের তুঙ্গে ছিলেন মিচেল। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৫৩৮ রান করেন মিচেল। এদিকে, নারী বিভাগের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ। সেরার লড়াইয়ে সতীর্থ শাবনিম ইসমাইল ও ইংল্যান্ডের ন্যাট সিভারকে পেছনে ফেলেন ক্যাপ।