সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

যশোরে মঙ্গলবার দুপুরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বদিউজ্জামান ধানি (৪২) যশোর জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শংকরপুরের চোপদার পাড়ায় কিছু দুর্বৃত্ত ধানীকে নির্বিচারে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

—ইউএনবি