সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

শীর্ষে ফিরলেন বুমরাহ

অনলাইন ডেস্ক :

দুর্দান্ত সব ডেলিভারিতে ক্যারিয়ার সেরা বোলিং করলেন জাসপ্রিত বুমরাহ। ইংলিশ ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দিয়ে দলকে জেতানোর পর র‌্যাঙ্কিংয়েও লাফ দিলেন তিনি। দুই বছরেরও বেশি সময় পর ফিরে পেলেন হারানো সিংহাসন। ট্রেন্ট বোল্টকে সরিয়ে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ভারতীয় এই পেসার। ওভালে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বুমরাহ। স্রেফ ১৯ রান দিয়ে নেন ৬ উইকেট। বুধবার আইসিসির ঘোষিত র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে পাঁচ ধাপ এগিয়ে উঠে বসেন চূড়ায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন বুমরাহ। এক নম্বরে মোট ৭৩০ দিন ছিলেন তিনি, ভারতের যেকোনো বোলারের চেয়ে বেশি। সব মিলিয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকায় বুমরাহ নবম। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা ভারতের দ্বিতীয় পেসার বুমরাহ। এর আগে একমাত্র কপিল দেব গড়তে পেরেছিলেন এই কীর্তি। স্পিনারদের মধ্যে মনিন্দর সিং, অনিল কুম্বলে ও রবীন্দ্র জাদেজা এক নম্বরে উঠেছিলেন। ওই ম্যাচে ৩ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন মোহাম্মদ শামি। সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে আছেন তিনি।