সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

“আমাদের চারজনের শেষ বিশ্বকাপ ২০২৩ সাল”

অনলাইন ডেস্ক :

মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালকে- একসঙ্গে ডাকা হয় ‘পঞ্চপান্ডব’ নামে। সেই পঞ্চপান্ডব এখন আর নেই। দলের বাইরে রয়েছেন মাশরাফি। বাকি যে চারজন বর্তমানে দলে আছেন, ২০২৩ সালের বিশ্বকাপটাই তাদের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। এমনটিই মনে করেন তামিম ইকবাল। উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়ানডে অধিনায়ক বলেন, ‘খুব সম্ভবত ২০২৩ সালের বিশ্বকাপটি আমাদের সবার জন্য অনেক বড় আসর হতে চলেছে। বিশেষ করে আমাদের চারজনের জন্য, যাদের এটিই শেষ বিশ্বকাপ। তাই আমরা সম্ভাব্য সেরা দল ও কম্বিনেশন নিয়ে এগোনোর পরিকল্পনাই করেছি। ’ দ্বিতীয় ওয়ানডেতে ৬২ বলে ৫০ রান নিয়ে অপরাজিত ছিলেন তামিম। নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট অধিনায়ক, ‘টেস্টে আমি যত রানই করেছি, ভালো খেলছিলাম। কিন্তু ইনিংস বড় করতে পারছিলাম না। এখন খুব স্বাভাবিকভাবেই এগিয়েছি। রান করতে পেরে ভালো লাগছে। ’