সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে পেসার শহিদুল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

আইসিসির ডোপ-বিরোধী বিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন বাংলাদেশে ক্রিকেটার শহিদুল ইসলাম। সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হলো ২৭ বছর বয়সী এই পেসারকে।

আইসিসি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যান্টি-ডোপিং বিধির ২.১ ধারা ভঙ্গ করেছেন শহিদুল। গত ২৮ মে তিনি দায় স্বীকার করেন। তাই তার নিষেধাজ্ঞা কার্যকর হবে সেদিন থেকেই। শাস্তির মেয়াদও তিনি মেনে নিয়েছেন। আগামী ২৮ মার্চ আবার তিনি ক্রিকেটে ফিরতে পারবেন, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

বাংলাদেশের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দলে ছিলেন শহিদুল। কিন্তু তাকে দলের সঙ্গে পাঠানো হয়নি। তখন বলা হয়েছিল, চোটের কারণে যেতে পারছেন না এই পেসার।

বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শহিদুল। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সেই টি-টোয়েন্টিতে একটি উইকেট নিয়েছিলেন তিনি। জাতীয় দলের সঙ্গে বা আশেপাশে আছেন তিনি বেশ কিছু দিন ধরেই। এই বছরের শুরুতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সফরের দলেও ছিলেন তিনি।

সবশেষ তিনি খেলেছেন গত এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে।