সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা, যুবক আটক

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার চাপাতলা গ্রামের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিযুক্ত জহিরুল ইসলাম বাবুর (৩৩) স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (২৮) এবং মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও সাফিয়া খাতুন (২)।
অভিযুক্ত বাবু সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মশিউর রহমান বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি অভয়নগরের কলাতলা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন বাবু। পথে চাপাতলা গ্রামের কাছে এসে প্রথমে স্ত্রী বিথিকে এবং পরে বড় মেয়ে সুমাইয়া খাতুন ও ছোট মেয়ে সাফিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন।
তিনি বলেন, খবর পেয়ে বাবুকে তার বাড়ি থেকে শুক্রবার বিকালে আটক করা হয়। বাবু প্রাথমিকভাবে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।
লাশ তিনটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
যশোর পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

—ইউএনবি