সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ট্রেন লাইনচ্যুত: ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাটে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় শনিবার সকাল থেকে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আক্কেলপুরের রেলওয়ে স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন জানান, “জয়পুরহাট থেকে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ট্রেন ভোর ৫টার দিকে উপজেলার তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়। এর ফলে রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।”

লাইনচ্যুত হওয়ার পর থেকে আক্কেলপুর ও সান্তাহার রেলস্টেশনে ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ও চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’আটকা পড়েছে।

উদ্ধার অভিযানের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন আসছে বলেও জানান তোফাজ্জল।

—ইউএনবি