সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত চারজন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়েছেন।
শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দুল্যা মনসুর এলাকায় ‘বিনিময় পরিবহন’ এর বাসটি দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যায় এবং আরও ১৫ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে পৌঁছানো মাত্র আরেক জনকে মৃত ঘোষণা করা হয়।’

—ইউএনবি