সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার রাতে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ছয় উইকেট ও নয় উইকেটে জয় পায় বাংলাদেশ। ফলে স্বাগতিকদের ঘরের মাঠে ধবলধোলাই করল তামিম ইকবাল বাহিনী।

দুই বছরের বেশি সময় পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের পাঁচ উইকেটের কল্যাণে সফরকারীদের ১৭৮ রানে আটকে রাখেন টাইগার বোলাররা।

তাইজুলের ২৮ রানে পাঁচ উইকেট বাংলাদেশি স্পিনারের মধ্যে ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড। আগের সেরা আব্দুর রাজ্জাক ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক নিকোলাস পুরানের ৭৩ রানের লড়াকু ইনিংসে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের স্পিনাররা স্বাগতিক ব্যাটসম্যানদের খুব স্বাচ্ছন্দে খেলতে দেননি। নাসুম ও মুস্তাফিজ নেন দুটি করে উইকেট। মোসাদ্দেক এক উইকেট পেলেও ১০ ওভারে মাত্র ২৩ রান দেন।

জবাবে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের অর্ধশত, তামিম ইকবালের ৩৪ এবং নুরুল হাসানের ৩২ রানের ওপর ভর করে ৪৮.৩ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

স্বাগতিকদের বাঁহাতি অর্থোডক্স স্পিনার গুদাকেশ মতি ১০ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট শিকার করেন।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ।

—ইউএনবি