সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

এসি মিলানে আরও এক বছর ইব্রাহিমোভিচ

অনলাইন ডেস্ক :

বয়স ৪১ ছুঁইছুঁই! এই বয়সেও একদম ফিট সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। দ্বিতীয় দফায় এসি মিলানে যোগ দিয়ে ইব্রা বলেছিলেন, দলকে লিগ না জিতিয়ে তিনি অবসর নিবেন না। গত মৌসুমে শিরোপা জিতেছিল এসি মিলানই। সেই ক্লাবের হয়ে আরও একটি বছর খেলতে দেখা যাবে ইব্রাকে। এক বিবৃতিতে এসি মিলান জানিয়েছে, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন ইব্রাহিমোভিচ। চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, ইনজুরির কারণে ২০২৩ সালের আগ পর্যন্ত মিলানের হয়ে খেলতে পারবেন না বলে বেতন কমিয়ে চুক্তিতে সম্মত হয়েছেন ইব্রা। দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছিলেন, গত মে মাসে অস্ত্রোপচারের পর ইব্রাহিমোভিচ এখন আছেন মাঠের বাইরে। মিলানের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, ৮ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই স্ট্রাইকারকে। ইনজুরির কারণে কারণে গত মৌসুমেও খুব বেশি খেলা হয়নি ইব্রার। মাত্র ১১ লিগ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। আসরে গোল করেছিলেন মোট ৮টি।