সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বেনাপোল চেকপোস্টে ইউএস ডলার উদ্ধার, নারী আটক

ফাইল ছবি

বেনাপোল চেকপোস্ট থেকে ৩০ হাজার আমেরিকান (ইউএস) ডলার উদ্ধার করা হয়েছে। এই সময় ৩৮ বছরের এক নারীকে আটক করে যশোর ৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দরের প্যাচেনজার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা।

আটক জেরিন সুলতানা আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে পাসপোর্ট যোগে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি বিজিবি টহল দল প্যাচেনজার টার্মিনালের সামনে অভিযান চালায়। পরে বিকাল ৫টার দিকে ওই নারী প্যাচেনজার টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়।

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

—ইউএনবি