সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পটুয়াখালী: খাস জমিতে সাবেক এমপির বাসভবনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালী গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে মঙ্গলবার প্রশাসনের অভিযান চালিয়ে সরকারি খাস জমি থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনির একটি বাড়িসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

খাস জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইউমের নেতৃত্বে অভিযান চালানো হয়। খাস জমিতে কোনো ব্যক্তি বা ব্যক্তিগত সত্তা সম্পত্তি ভোগ করা কারোই অধিকার নাই।

ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম জানান, খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন- গোলচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার, গোলচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার।

—ইউএনবি