সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

এশিয়ান গেমসের নতুন তারিখ ঘোষণা করেছে চায়না

অনলাইন ডেস্ক :

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ২০২২ হাংজু এশিয়ান গেমস আগামী বছর আয়োজনের ঘোষণা দিয়েছে চায়না। নতুন তারিখ অনুযায়ী চায়নার হাংজু শহরে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই গেমস অনুষ্ঠিত হবে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এই তারিখ ঘোষনা করেছে। চলতি বছর সেপ্টেম্বরে এশিয়ান গেমস আয়োজনের কথা থাকলেও কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মে মাসে তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। চায়নার সবচেয়ে বড় শহর সাংহাই থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত হাংজু। কিন্তু করোনার কারণে সাংহাইতে বছরের শুরুতে প্রায় মাস খানেক লক ডাউন ছিল। ওসিএ জানিয়েছে অন্য কোন বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সে কারনেই এশিয়ান গেমসের নতুন এই তারিখ বেছে নেয়া হয়েছে। পুরো এশিয়া মহাদেশ থেকে সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে ১০ হাজারেরও বেশী ক্রীড়াবিদ অংশ নিয়ে থাকে। ইতোমধ্যেই করোনার কারণে জুনে চেংডুতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসও করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছিল। সেই গেমসেও আগামী বছর আয়োজনের পরিকল্পনা করছে চায়না।