সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

৩০ জুলাই টি-টোয়েন্টি দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে টপাইগাররা

অনলাইন ডেস্ক :

এ মাসেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ দু’টি সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ব্যাট-বলের লড়াই শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগামী ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ জুলাই ও ২ আগস্ট। টি-টোয়েন্টি শেষে ওয়ানডে সিরিজ সিরিজের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ৫ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে- ৭ আগস্ট ও ১০ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায় এবং আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি :
৩০ জুলাই : প্রথম টি-টোয়েন্টি (হারারে স্পোর্টস ক্লাব)
৩১ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি (হারারে স্পোর্টস ক্লাব)
২ আগস্ট : তৃতীয় টি-টোয়েন্টি (হারারে স্পোর্টস ক্লাব)
৫ আগস্ট : প্রথম ওয়ানডে (হারারে স্পোর্টস ক্লাব)
৭ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে (হারারে স্পোর্টস ক্লাব)
১০ আগস্ট : তৃতীয় ওয়ানডে (হারারে স্পোর্টস ক্লাব)