সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

দিবালার নতুন ঠিকানা রোমা

অনলাইন ডেস্ক :

জুভেন্টাস ছাড়ার পর পাওয়ালো দিবালার ভবিষ্যৎ নিয়ে গত কদিন ধরে ধোঁয়াশায় ছিল ফুটবল ভক্তরা। অবশেষে কাটল সেই ধোঁয়াশা। নতুন ঠিকানা হিসেবে ইতালির ক্লাব এএস রোমাকে বেছে নিয়েছেন দিবালা। আগামী তিন বছরের চুক্তিতে ইতালির ক্লাবটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা। ক্লাবটির পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবেই আর্জেন্টাইন তারকাকে পেয়েছে রোমা। ইটালিয়ান সংবাদ সংস্থা এএনএসএ-এর খবর অনুসারে, রোমায় বছরে ৬০ লাখ ইউরো বেতন পাবেন দিবালা। এরই মধ্যে রোমার সঙ্গে যোগ দিয়েছেন দিবালা। সেরেছেন মেডিকেল ও অনুশীলনও। রোমায় ২১ নম্বর জার্সি পরে খেলবেন আর্জেন্টাইন ফুটবলার। নতুন ক্লাব নিয়ে দিবালা বলেন, ‘আমি এমন একটি দলে যোগ দিচ্ছি যারা এগিয়ে যাচ্ছে। ক্লাব হিসেবে যারা ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত স্থাপন করে চলেছে। কোচ জোসে মরিনিয়োর সঙ্গে কাজ করা হবে বিশেষ ব্যাপার।’