সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

নতুন ঠিকানা খুঁজে নিলেন ব্রাজিলের আলভেস

অনলাইন ডেস্ক :

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে এবার মেক্সিকোর পুমাস উনাম ক্লাবে নাম লেখাচ্ছেন ব্রাজিলের দানি আলভেস। চলতি দলবদলের উইন্ডোতে মেক্সিকান ক্লাবে সবচেয়ে বড় তারকা হতে চলেছেন ৩৯ বছর বয়সী এ তারকা ডিফেন্ডার। দানিকে দলে নেওয়ার অগ্রিম আভাস দিয়ে পুমাসের পক্ষ থেকে টুইটবার্তায় লেখা হয়েছে, ‘দানি আলভেস, আমরা তোমার অপেক্ষায় রয়েছি।’ খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের চুক্তিতে পুমাসে যাচ্ছেন দানি। চুক্তিতে এই মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হবে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি শিরোপাজয়ী ফুটবলার দানি আলভেস। নিজের পুরো ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক মিলে ৪৪টি শিরোপা জিতেছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনা, সেভিয়া, জুভেন্টাস ও প্যারিস সেইন্ট জার্মেইর মতো ক্লাবগুলোর জার্সিতে খেলেছেন দানি আলভেস।