সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৮

অনলাইন ডেস্ক :

ব্রাজিলে রিউ দি জানেইরুর একটি বস্তিতে পুলিশের অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেন প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরের আগে ৪০০ সশস্ত্র সামরিক পুলিশ শহরের অন্যতম সহিংস আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী গ্যাংয়ের বিরদ্ধে অভিযানে নামে। নিহতদের মধ্যে ১৬ জনই সন্দেহভাজন অপরাধী, এর বাইরে এক পুলিশ কর্মকর্তা এবং এক পথচারীও আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।বৃহস্পতিবার সারাদিন ধরে চলা এই অভিযানের সময় বস্তিটির বিভিন্ন ঘরে হাজারেরও বেশি মানুষ আটকা পড়ে ছিলেন।পুলিশ বলছে, তাদের অভিযানের লক্ষ্য ছিল অপরাধীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তার করা। এই অপরাধীরা অন্যান্য বস্তির নিয়ন্ত্রণ রাখা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছিল।আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী অপরাধী গোষ্ঠীটির অনেক সদস্য সামরিক পুলিশের উর্দি পরে থাকায় তাদের শনাক্তে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের বেগ পেতে হয় বলে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে।অভিযানে ৪০০ পুলিশ সদস্যের পাশাপাশি ১০টি বুলেটপ্রুফ যান ও চারটি হেলিকপ্টারও অংশ নেয়।