সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

তৃতীয়বারের মতো ডিবিসিসিআইয়ের সভাপতি আনোয়ার শওকত

সাকি লাইনস লিমিটেডের (সাকি গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শওকত আফসার পুনরায় ২০২২-২০২৪ সালের জন্য ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি তৃতীয়বারের মতো এই দায়িত্ব পালন করবেন।

এছাড়া আতাউস সোপান মালিককে ডিবিসিসিআইয়ের নতুন মহাসচিব নির্বাচিত করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আফসার একজন সমাজকর্মী এবং তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ (২০০৫-০৬) এর সাবেক জেলা গভর্নর; লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, মাল্টিপল ডিস্ট্রি ক্ট৩১৫, বাংলাদেশ (২০০৬-০৭), বাংলাদেশ মানবাধিকার কমিশনের (চট্টগ্রাম) সহ-সভাপতি।

সিনিয়র সহ-সভাপতি পদে মো. আতিকুল হক এবং সহ-সভাপতি পদে শাখাওয়াত হোসেন মামুন ও মো. শহীদ আলম নির্বাচিত হয়েছেন।

মুহাম্মদ রিসালাত সিদ্দিক যুগ্ম মহাসচিব এবং নোয়াফেল বিন রেজা পরিচালক (অর্থ) নির্বাচিত হয়েছেন।

অন্য নির্বাচিত পরিচালকরা হলেন-নাজমুল হক, ড. আহমেদ রবিন ইস্পাহানি, এম রবিউল হোসেন, মো. শাহ আলম, মো. সায়েম ফারুকী, মীর মুহাম্মদ নাসির, মাজহারুল হক চৌধুরী ও মো. হারুন-উর-রশীদ।

—-ইউএনবি