সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক সোহান

আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে সোহানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরসহ বেশ কয়েকটি সিরিজে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া ব্যাট হাতেও সাম্প্রতিককালে ব্যর্থ ছিলেন তিনি।

বিসিবি জানিয়েছে, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে এই সিরেজের দলে রাখা হয়নি। তাদেরকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেয়ার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়া আসন্ন এ সিরিজের জন্য আগেই ছুটি নিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড

নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, ও পারভেজ হোসেন ইমন।

—ইউএনবি